রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২০২৭ অনুষ্ঠিত
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২০২৭ অনুষ্ঠিত
মোঃ জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ এর বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৮ মে ২০২৬ তারিখে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, আজ ভোট গ্রহণ শেষে নতুন কমিটি ০১বছরের জন্য নির্বাচিত হয়েছে।

আজ ২১ইং মে’২০২৬ ইং তারিখে প্রকাশিত তালিকা অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া কয়েকটি বাকী সকল পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে অ্যাড. শাহ আলম- ৬২ ভোট পেয়েছে তাঁর নিকটতম প্রতিদ্বন্দী অ্যাড. ভবতোষ দেওয়ান- ৩০ ভোট পায়
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন: অ্যাড. মাকসুদা হক, অ্যাড. বিপ্লব চাকমা ৭৮ ভোট পেয়ে এবং অ্যাড. মাকসুদা হক ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে শিশুমনি চাকমা ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছে আবছার আলী- ৩০ ভোট
সহ-সাধারণ সম্পাদক পদে: অ্যাড. উজ্জল তঞ্চঙ্গ্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন:
কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন: অ্যাড. মোঃ শহীদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন: অ্যাড. মো: মামুন ভূইয়াঁ, পাঠাগার সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অ্যাড. বিবরন চাকমা, আইটি সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন: অ্যাড. মো: গফুর বাদশা, সদস্য পদে নির্বাচিত হন অ্যাড. মো: হারুন অর রশিদ, অ্যাড. শাহিদা আক্তার, অ্যাড. মো: রহমত উল্লাহ, অ্যাড. দীপন চাকমা, অ্যাড. বিউটি দত্ত, অ্যাড. মো: আলাল উদ্দিন,
আজকের নির্বাচনের নির্বাচন কমিশনের দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন অ্যাড. উথোয়াই মং মারমা এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাড. মো: শাহাদত আলী খান, অ্যাড. দর্শন চাকমা
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



