বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়নে বেরোবিতে প্রশিক্ষণ কর্মশালা

30 April, 2026 8:10:44
যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়নে বেরোবিতে প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “Effective Communication and Administrative Services” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালা আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “প্রশাসনিক উৎকর্ষ ও কার্যকারিতা নিশ্চিত করতে দক্ষ যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকর্তাদের দক্ষতা যত বাড়বে, দাপ্তরিক সেবাও তত সহজ, দ্রুত এবং জনবান্ধব হবে।”

তিনি আরও জানান, আধুনিক প্রশাসনিক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে নিজেদের গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও কর্মকর্তাদের অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক মোঃ বদরুল আহসান। তিনি কার্যকর যোগাযোগ কৌশল এবং আধুনিক প্রশাসনিক সেবার ব্যবহারিক ও কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং ড. মোঃ সজিব মিয়া।

বক্তারা এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত সেবা প্রদানে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport