মোল্লাহাট গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মাদক, শিক্ষা / বিস্তারিত

মোল্লাহাট গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

24 July 2026, 11:19:09

মোল্লাহাট গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মোল্লাহাট উপজেলা প্রতিনিধিঃ

মোল্লাহাটে শুক্রবার ৪ ঘটিকায় মোল্লাহাট গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক এবং জুয়া,নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন,মোল্লাহাট উপজেলা বি এনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ,এবং এই আলোচনা সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন ১নং উদয়পুর ইউনিয়ন বি এনপির সভাপতি আলিম শিকদার,আব্দুল্লা মোল্লা, স,ম সিরাজুল ইসলাম শিকদার, ফরিদ মোল্লা,হেদায়েত চৌধুরী, ইউপি সদস্য বাদল শেখ,গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস , সকলেই বলেন মাদক এবং জুয়া মোল্লাহাট নির্মূল করতে হবে। এবং মাদক ব্যবসায়ী এবং জুয়ারিদের এলাকা থেকে বিতাড়িত করতে হবে।এই আলোচনা সভা পরিচালনা করেন জাকির হোসেন মোল্লা।

এই আলোচনা সভায় যুবক বৃদ্ধ সকলেই দলমত নির্বিশেষে, সকলেই হাজির হন।বর্তমানে মোল্লাহাট সহ সারা বাংলাদেশ মাদক জুয়ায় জরর্জরিত তাই সকলেই বলেন, জার জার অবস্থান থেকে নিজ এলাকাকে মাদক এবং জুয়া নির্মূল করতে হবে।আলোচনা শেষে মাদক জুয়া নির্মূল কমিটি গঠন করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: