মোল্লাহাটে মেঝের গাওলা গৃহবধূর আত্মহত্যা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

মোল্লাহাটে মেঝের গাওলা গৃহবধূর আত্মহত্যা

16 July 2026, 12:55:56

মোল্লাহাটে মেঝের গাওলা গৃহবধূর আত্মহত্যা

মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা:

বাগেরহাটের মোল্লাহাটে তুচ্ছ ঘটনায় অভিমানকরে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত রুপসি (২০) মেঝের গাওলা গ্রামের সজিব মোল্লার স্ত্রী।

বুধবার (১৫ জুলাই) উপজেলার ৫ নং গাওলা ইউনিয়নের মেঝের গাওলা গ্রামে এ ঘটনাটি ঘটে। সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে যে কোন সময় সকলের অগোচরে নিজ বসতঘরে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ঐ গৃহবধূ।

পরিবার সুত্রে জানা যায়, নিহত রুপসি একজন মানসিক ভারসাম্যহীন। শশুরের দেওয়া একটি গরু বিক্রি করে রুপসিকে স্বর্নের চেন বানিয়ে দেয়ার কথা ছিল স্বামী সজিব মোল্লার। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে গরুটি মারা যায়। এরপর রুপসি মানুষিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রায়শই তিনি একা একা নানা ধরনের বিলাপ বকতেন।

ঘটনার দিন সকাল ১০টার দিকে ঘরের দরজা জানালা বন্ধ দেখে পরিবারের নারী সদস্যরা রুপসিকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে রূপসীকে ঘরের ভিতর আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তাদের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, রূপসী নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলার রুজু করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: