শুক্রবার ১৯ জুন, ২০২৬

মোল্লাহাটে ফল মেলা উদ্বোধন

18 June, 2026 8:20:14
মোল্লাহাটে ফল মেলা উদ্বোধন

কে এম মাহামুদুল হক, মোল্লাহাট প্রতিনিধিঃ

মোল্লাহাট উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যের আলোকে ফল মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।
উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে ফল চাষ সম্প্রসারণ, নিরাপদ ফল উৎপাদন এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন জাতের দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শন, কৃষকদের সঙ্গে মতবিনিময় এবং ফল চাষে উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা শিখর চন্দ্র, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম মোল্লাহাট প্রেস ক্লাবের সদস্য কে এম মাহামুদুল হক সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport