মোল্লাহাটে গুলিতে প্রাণ গেল শ্রমিক লীগ নেতার
মোল্লাহাটে গুলিতে প্রাণ গেল শ্রমিক লীগ নেতার
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে সন্ত্রাসীদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে দশটার দিকে পানহাট খোলা এলাকায় মোল্লাহাট–চুনখোলা সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শেখ সোহাগ। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগ উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি গ্রামের বাসিন্দা।
এদিকে গত ৭ মার্চ একই এলাকায় তার দোকানের কর্মচারী নুর ইসলাম (২৭) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। তাকে তিন রাউন্ড গুলি করা হয় বলে জানা গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরপর দুইটি গুলির ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য দেখা দিয়েছে।
মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



