রবিবার ৩০ আগস্ট, ২০২৬

মোল্লাহাটে কোদালিয়া রাঙ্গামাটিয়া,সাতদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঝুলনযাত্রা উৎসব সম্পন্ন

29 August, 2026 1:58:14
মোল্লাহাটে কোদালিয়া রাঙ্গামাটিয়া,সাতদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঝুলনযাত্রা উৎসব সম্পন্ন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটের মোল্লাহাটে অনুষ্ঠিত হলো সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ঝুলনযাত্রা উৎসব।

শুক্রবার (২৮ আগষ্ট) উপজেলার কোদালিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে সপ্তাহজুড়ে চলা এই ধর্মীয় উৎসবে প্রায় অর্ধলক্ষ ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের জন্য প্রাসাদের ব্যবস্থা করা হয়।

সুশৃঙ্খল পরিবেশ ও ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। পুরো অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন উজ্জ্বল বিশ্বাস। উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিচালনা কমিটি।

আয়োজক কমিটির সভাপতি সুভাষচন্দ্র বিশ্বাস বলেন, “বাঙালির সনাতন সংস্কৃতির অন্যতম প্রাচীন এই ঝুলনযাত্রা উৎসব এবারও অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। সকল ভক্তদের উপস্থিতি ও সহযোগিতায় আমরা আনন্দিত।”

সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার মন্ডল জানান, প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থীর জন্য প্রসাদের ব্যবস্থা নিশ্চিত করা ছিল বড় একটি কাজ, যা সকলের সমন্বিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard