মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

30 June 2026, 4:14:59

মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সভায় মোলাহাট উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাতেম আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি হাফেজ হেদায়েত উল্লাহ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি শায়খুল হাদীস মাওলানা হাফিজুর রহমান সাহেব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক কে এম মাহমুদুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: