বুধবার ২৬ আগস্ট, ২০২৬

মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

25 August, 2026 8:13:59
মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোল্লাহাট উপজেলা প্রতিনিধিঃ 

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।
সভায় মোল্লাহাট উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত বক্তারা মাদক, সন্ত্রাস, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাতেম আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পুরব্রাহ্মণ, উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্লাহ, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক মাহামুদুল হাসান মাইকেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি প্রমুখ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport