শুক্রবার ১ মে, ২০২৬

মোরেলগঞ্জে মে দিবসে বিএনপি-জামায়াতের পৃথক কর্মসূচি, শ্রমিক অধিকার নিয়ে সরব দুই পক্ষ

1 May, 2026 3:47:21
মোরেলগঞ্জে মে দিবসে বিএনপি-জামায়াতের পৃথক কর্মসূচি, শ্রমিক অধিকার নিয়ে সরব দুই পক্ষ

মোঃনাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াত-সমর্থিত সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। কর্মসূচিগুলোতে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের দাবি জোরালোভাবে উঠে আসে।
শুক্রবার (১ মে) সকালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সরকারি এস.এম. কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নব্বইরশি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর আমির মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি এবং মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য; তাই তাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি।
অন্যদিকে, একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পৃথক র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিকদল পৌর শাখার সভাপতি মো. মাসুদ খান চুন্নু।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল এবং প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকার ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত পৃথক এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। তবে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন কতটা হবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা ও প্রশ্ন দুটোই রয়ে গেছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport