শুক্রবার ৫ জুন, ২০২৬

মোংলায় সাড়ে ১০ কেজি হরিনের মাংস সহ হরিন শিকারি আটক-১

22 August, 2025 8:20:56
মোংলায় সাড়ে ১০ কেজি হরিনের মাংস সহ হরিন শিকারি আটক-১

‎আজাদ রুহুল আমিনঃ বাগেরহাট জেলা প্রতিনিধি-২২ আগস্ট শুক্রবার ২০২৫।

বাগেরহাট জেলার মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পা সহ ১ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড আজ দুপুরে  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

‎ গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন সাইলো সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা কালে  এলাকা হতে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পা সহ কুখ্যাত ১ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত ব্যক্তির ঠিকানাঃ মোঃ হাসান (৩৪), পিতাঃ নজরুল গাজী, গ্রামঃ জয়মনি, পোস্টঃ চাঁদপাই, থানাঃ মোংলা, জেলাঃ বাগেরহাট।

জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport