মোংলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মানবতার সেবায় সারাদেশে কাজ করছে বাঙ্গালী ফাউন্ডেশন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন / বিস্তারিত

মোংলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মানবতার সেবায় সারাদেশে কাজ করছে বাঙ্গালী ফাউন্ডেশন

27 September 2026, 1:58:11

মোংলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মানবতার সেবায় সারাদেশে কাজ করছে বাঙ্গালী ফাউন্ডেশন

বিপ্লব মল্লিক মোংলা বাগেরহাটঃ

বাগেরহাটের মোংলায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা উপকরণ। বাঙালি ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে।

খাতা-কলম থেকে শুরু করে জ্যামিতি বক্স, রং পেন্সিল, টিফিন বক্স আর স্কুলব্যাগ—একসঙ্গে নানা শিক্ষা উপকরণ পেল মোংলার ১৫০ শিক্ষার্থী।

শনিবার দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডে চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন বাঙালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান।

শিক্ষার্থীদের দেওয়া হয় খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রং পেন্সিল, রোলার, টিফিন বক্স, পানির বোতল ও স্কুলব্যাগ।

“২০২৪ সাল থেকে বাঙালি ফাউন্ডেশন দেশের বিভিন্ন এলাকায় মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ।”

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করতেই এ আয়োজন।

অনুষ্ঠানে বাঙালি ফাউন্ডেশনের ঢাকা প্রতিনিধিসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard