শনিবার ২০ জুন, ২০২৬

মিরপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী আফজালসহ গ্রেফতার ৩, ডিজিটাল স্কেল ও গাঁজা উদ্ধার

19 June, 2026 11:25:08
মিরপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী আফজালসহ গ্রেফতার ৩, ডিজিটাল স্কেল ও গাঁজা উদ্ধার

আসাদুল ইসলাম, মিরপুর প্রতিনিধিঃ

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আফজাল মন্ডল (৫৫) সহ তিনজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। এই সময় আসামীর কাছ থেকে ২২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত প্রধান আসামী আফজাল মন্ডল মিরপুর উপজেলার কচুয়াদহ গ্রামের মৃত মইজউদ্দিনের ছেলে।

​গোপন সংবাদে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার তিন মিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখে মিরপুর থানা এলাকায় নিয়মিত গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ একটি গোপন সংবাদ পায়। সংবাদের ভিত্তিতে জানা যায়, কচুয়াদহ গ্রামে আসামী আফজালের বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বেশ কিছু ব্যক্তি অবস্থান করছে।
​তথ্যটির সত্যতা যাচাই করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর, ১৯ জুন ২০২৬ খ্রিঃ রাত ০২:১০ ঘটিকায় মিরপুর থানা পুলিশের একটি চৌকস দল আফজালের বাড়িতে আকস্মিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘটনাস্থল থেকেই আফজালকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​তল্লাশি ও আলামত জব্দ:গ্রেফতারের পর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী আফজাল নিজের কাছে মাদক থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার নিজ হাতে বের করে দেওয়া একটি সাদা পলিথিন থেকে ২২০ গ্রাম গাঁজা (যার আনুমানিক বাজার মূল্য ৮,০০০ টাকা) এবং মাদক মাপার ১টি ডিজিটাল ওজন যন্ত্র উদ্ধার করা হয়। রাত ০২:৩০ ঘটিকায় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে এসব আলামত উদ্ধার দেখায় পুলিশ।
​আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ:মিরপুর থানা পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধৃত আসামী আফজালের বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদকের মামলা রয়েছে এবং সে এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
​আজ (১৯ জুন) যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামীকে জেলহাজতে আটকে রাখার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। আসামীর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মাদক মামলায় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে| আমি যতদিন এই থানাতে আছি ততদিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনসাধারণের সহযোগিতায় আমরা এ কার্যক্রম আরও জোরদার করে সমাজ থেকে দ্রুত মাদক নিমূর্ল করব।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport