মানিকগঞ্জে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত গলিত মরদেহ উদ্ধার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

মানিকগঞ্জে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত গলিত মরদেহ উদ্ধার

22 June 2026, 10:46:40

মানিকগঞ্জে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত গলিত মরদেহ উদ্ধার

জামিল বিশ্বাস, মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইরে শায়েস্তা ইউনিয়নের চরলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ও সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া নামক এক স্কুল শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ছয় দিন পর তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

গত ১৫ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাহিয়া নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি বলে পারিবারিক সূত্রে জানা যায়।

শনিবার (২১ জুন) উপজেলার জামির্ত্তা চন্দননগর এলাকায় খলিলের কবরস্থানের পাশের একটি বাঁশঝাড়ে স্থানীয়রা একটি গলিত ও দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

তাৎক্ষণিকভাবে খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরিবারের সদস্যরা মরদেহটি মাহিয়ার বলে শনাক্ত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম মুঠোফোনে জানান,পুলিশ মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: