সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬

মাদক ব্যাবসায়ী,খুনি সন্ত্রাসী,ডাকাত, চোর,ও এলাকার কিশোর গ্যাংয়ের আতঙ্ক লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন

20 May, 2026 2:32:52
মাদক ব্যাবসায়ী,খুনি সন্ত্রাসী,ডাকাত, চোর,ও এলাকার কিশোর গ্যাংয়ের আতঙ্ক লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন

বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম নবীঃ

খুলনা মহানগরীর লবণচড়া থানা পুলিশের গত এক মাসের ধারাবাহিক অভিযানে অস্ত্র, মাদক ও চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত বহু আসামিকে গ্রেফতার করা হয়েছে। ১৮ এপ্রিল ২০২৬ থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত সময়ের অর্জনের তথ্য প্রকাশ করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এ সময় অস্ত্র উদ্ধার অভিযানে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং একটি পালসার এনএস মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৪ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল ফেন্সিডিল, ৪৬০ গ্রাম গাঁজা এবং ৪০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া চোরাই মালামাল উদ্ধারে এক আসামিকে গ্রেফতারসহ একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
থানার তথ্য অনুযায়ী, এ সময় জিআর ৩২টি, সিআর ৩০টি এবং সাজা পরোয়ানা ৮টিসহ মোট ৭০টি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। অন্যান্য মামলায় আরও ৫০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে মোট ১৬টি মামলা রুজু এবং ১৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। কেএমপিতে ৩০টি প্রসিকিউশন দাখিল করা হয় এবং ৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৯১টি বি-রোল ও ৩৪টি পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন করা হয়েছে।
বিবিধ অভিযানে ৬টি সামারি ট্রায়ালের মাধ্যমে ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় আরও ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
লবণচড়া থানা পুলিশ জানিয়েছে, তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানানো হয়।এ সময়ে ওসি মোশাররফ হোসেন বলেন যে কোন ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে।।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard