অনাকাঙ্ক্ষিত ঘটনায় পায়ে আঘাত, আহত সাংবাদিক কলি আক্তার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / দূর্ঘটনা / বিস্তারিত

অনাকাঙ্ক্ষিত ঘটনায় পায়ে আঘাত, আহত সাংবাদিক কলি আক্তার

6 September 2026, 7:07:22

অনাকাঙ্ক্ষিত ঘটনায় পায়ে আঘাত, আহত সাংবাদিক কলি আক্তার

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

গত বুধবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় লোহার আঘাতে বাম পায়ে আঘাত পেয়ে আহত হয়েছেন সাংবাদিক কলি আক্তার। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় তিনি আহত হলে পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ নেন।
বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ মেনে প্রয়োজনীয় বিশ্রাম নিচ্ছেন এবং নিজের স্বাভাবিক কাজকর্ম থেকে কিছুটা বিরত রয়েছেন সাংবাদিক কলি আক্তার।
আঘাতের পর বর্তমানে তার শারীরিক অবস্থার আগের তুলনায় উন্নতি হয়েছে। সাংবাদিক কলি আক্তার জানিয়েছেন, “আমি আগের থেকে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ।”
এদিকে তার আহত হওয়ার খবর পেয়ে সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা খোঁজখবর নিচ্ছেন। তারা সাংবাদিক কলি আক্তারের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard