বাজারের লেবার থেকে উঠে আসা শাহজাহান মিয়ার সাংবাদিক পরিচয় নিয়ে এলাকায় নানান প্রশ্ন
বাজারের লেবার থেকে উঠে আসা শাহজাহান মিয়ার সাংবাদিক পরিচয় নিয়ে এলাকায় নানান প্রশ্ন

রফিকুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভুয়া সাংবাদিকের সংখ্যা। যাদের নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, নেই সাংবাদিকতার ন্যূনতম প্রশিক্ষণ, এমনকি শুদ্ধভাবে একটি বাক্য লেখার ক্ষমতাও নেই, তারাই আজ গলায় কার্ড ঝুলিয়ে, মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছে।
অনুসন্ধানে দেখা গেছে, উপজেলা পর্যায়ে একটি ফেসবুক পেজ খুলে, একটি ইউটিউব চ্যানেল খুলেই নিজেকে ‘সাংবাদিক’ পরিচয় দিচ্ছে অনেকে। এদের প্রধান কাজ চাঁদাবাজি, মামলার ভয় দেখানো, বিভিন্ন দোকান, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসে গিয়ে অবৈধ সুবিধা আদায় করা।
এমনি এক সাংবাদিকের সন্ধান পাওয়া গিয়েছে পূর্ব ধলা উপজেলায়। যিনি নিজেকে সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া,শাহজাহান চৌধুরী, শাহজাহান সম্রাট, বিপ্লবী শাহজাহান পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে যাচ্ছে।
তথ্য সূত্রে জানা যায়, শাহজাহান মিয়ার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা নাই যার ফলে, কিশোর বয়স থেকেই শ্যামগঞ্জ বাজারে লেবারের কাজ করত। পরবর্তীতে এ পেশা ছেড়ে সে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে যায়। তার নেতৃত্বে শ্যামগঞ্জের বিভিন্ন এলাকায় জোয়ার ভোট পরিচালনা করা হয়। বিগত ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছিল।এখন হঠাৎ ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর শাহজাহান মিয়া নিজেকে,টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দেওয়া শুরু করে। এখন হঠাৎ দেখা যাচ্ছে বিভিন্ন জাতীয় দৈনিক গনমাধ্যমের নাম ব্যবহার করে নিজেকে সাংবাদিক শাহজাহান মিয়া হিসেবে পরিচয় দিচ্ছে। সে নিজেকে নেত্রকোনা জেলার তালাশ বিডি এর ফটো সাংবাদিক পরিচয় দেয় পরে সম্পাদক ও প্রকাশকের সাথে কথা বলে জানা গেছে ইন্টারমিডিয়েট পাশ ছাড়া তারা কার্ড দেয় না। যেখানে শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরোতে পারে নাই।পাশাপাশি নিজেকে বর্তমানে বিএনপির ত্যাগী বড় নেতা দাবী করে। প্রকৃত পক্ষে তিনি বিএনপির কেউ না।
দেখা যাচ্ছে দৈনিক বিপ্লবী শ্যামগঞ্জ,হ্যালো পূর্বধলা নামক ফেইসবুক এবং ইউটিউব চ্যানেল খুলে সাংবাদিকতার নাম করন করে বিভিন্ন জায়গায় থেকে চাঁদাবাজি শুরু করেছে। অভিযোগ রয়েছে আওয়ামীলীগের নেতা কর্মীদের ভয় দেখিয়ে তাদের ব্যবসা-বাণিজ্য থেকে চাঁদা সহ মেসার্স সাদী ট্রেডার্স প্রোঃ মোঃ মাহবুবুর এর কাছ থেকে ও চাদা দাবি করে ও মাহাবুবুর বুলবুলের প্রতিষ্ঠান নিয়ে অপ প্রচার চালায়।
পূর্বে অপরাধ মূলক কর্মকান্ডের জন্য সে জেল ও কেটেছে।
এদিকে আবার,কিছুদিন পূর্বে দুলাল মিয়া কর্তৃক নির্যাতিত ছোট বাচ্চার আপত্তিকর ভিডিও পোস্ট না করার জন্য প্রশাসন মানা করে এবং বলে আমারা অপরাধীর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিব। এ কথা বলা সত্বেও সে গোপন ভাবে ভিডিও ধারন করে নেয় এবং ‘দৈনিক বিপ্লবী শ্যামগঞ্জ’ নামক পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেয়।
এবং পূর্বধলা উপজেলার শিক্ষকদের ছুটির বিষয় নিয়ে নানানভাবে বাজে মন্তব্য করেছেন। কেউই তার কাছে থেকে রেহাই পাচ্ছে না।
ফলে প্রকৃত, পেশাদার ও শিক্ষিত সাংবাদিকরা যেমন বিব্রত হচ্ছেন, তেমনি সাধারণ মানুষ সাংবাদিকদের প্রতি আস্থা হারাচ্ছে। সাংবাদিকতা একটি মহান পেশা, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ’ অক্ষরজ্ঞানহীন চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করতে সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে, এমনটাই দাবি সচেতন মহলের। অনেকেই বলেন , শিক্ষার আলো তার ভেতরে নেই বলে সে এমন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে।
সচেতন মহলের দাবী এমন দুর্নীতিবাজ ও ভিউ ব্যবসায়ী কে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: