শনিবার ৫ সেপ্টেম্বর, ২০২৬

মহানবী (সাঃ)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি—মাওলানা ফখরুদ্দীন খান রাজী

4 September, 2026 10:45:27
মহানবী (সাঃ)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি—মাওলানা ফখরুদ্দীন খান রাজী

মোঃ নুর হোসন,​চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলা জেলাধীন চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ‘সীরাতুন্নবী (সাঃ) সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সিম্পোজিয়ামটির অনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ও জামায়াত নেতা মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজী।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পুরো জীবনই মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ (সাঃ)-এর শিক্ষা ও সুন্নাহ অনুসরণ ছাড়া অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সাম্য, সুবিচার ও মানবিক সমাজ গঠনে রাসুল (সাঃ)-এর সীরাত বা জীবনদর্শনের কোনো বিকল্প নেই।” তিনি বর্তমান তরুণ সমাজকে রাসুল (সাঃ)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন লক্ষীপুর সদর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আল জাজিরী,বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।

​সিম্পোজিয়ামে আমন্ত্রিত বক্তাগণ রাসুলুল্লাহ (সাঃ)-এর মাক্কী ও মাদানী জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক, সমাজ সংস্কারে তাঁর ঐতিহাসিক অবদান এবং কালজয়ী শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষক, ছাত্র ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard