- তেল-গ্যাস সংকটের অজুহাতে কলকারখানা বন্ধ করে লাখো শ্রমিককে বেকার করা উদ্বেগজনক; -মাওলানা গাজী আতাউর রহমান
- তালাকপ্রাপ্ত চিতলমারির সাবেক মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে খুলনায় ডাকাতি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন
ভূরুঙ্গামারী মহিলা কলেজে অধ্যাপক আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
ভূরুঙ্গামারী মহিলা কলেজে অধ্যাপক আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা

মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী মহিলা কলেজ-এর ব্যবস্থাপনা বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল হোসেনের অবসরজনিত বিদায় উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (৪ মে) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত থেকে দীর্ঘ কর্মজীবনে তার অবদান ও সেবার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, শিক্ষকতা জীবনে আবুল হোসেন স্যার নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং অবসর পরবর্তী জীবন যেন ধর্মীয় অনুশাসন, পরহেজগারি ও ইবাদতের মাধ্যমে সুন্দরভাবে অতিবাহিত হয়—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
শেষে আবেগঘন পরিবেশে সহকর্মী ও শিক্ষার্থীরা তাকে বিদায় জানান এবং তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: