বিরামপুরে ফেসবুক ফেক আইডির সন্ত্রাস: সাংবাদিকদের টার্গেট করে অপপ্রচার
বিরামপুরে ফেসবুক ফেক আইডির সন্ত্রাস: সাংবাদিকদের টার্গেট করে অপপ্রচার
মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় সামাজিক যোগাযো গমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি ব্যবহার করে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে মিথ্যা,বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এতে করে পেশাদার সাংবাদিকদের ব্যক্তিগত ও পেশাগত সম্মান মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। জানা গেছে,বেশ কিছু দিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তি বা চক্র বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।এসব আইডি থেকে উদ্দেশ্যমূলক ভাবে বিভ্রান্তিকর তথ্য,কুরুচিপূর্ণ ভাষা ও ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে দেওয়া হচ্ছে,যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে এবং সাংবাদিক সমাজকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। এ বিষয়ে একাধিক সাংবাদিক ইতোমধ্যে বিরামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাদের অভিযোগ, নির্দিষ্ট কিছু ফেসবুক লিংকের মাধ্যমে পরিকল্পিত ভাবে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। তবে অভিযোগ দায়েরের পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে দাবি তাদের। ভুক্তভোগী সাংবাদিকরা জানান,“আমাদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি,কিন্তু এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে করে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।”স্থানীয় সচেতন মহল মনে করছে,দ্রুত ব্যবস্থা না নিলে এই ধরনের সাইবার অপরাধ আরও বেড়ে যেতে পারে এবং এর ফলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আওতায় এ ধরনের অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। প্রয়োজনে সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলো শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এ বিষয়ে বিরামপুর থানার দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক ভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিক সমাজের দাবি:
দ্রুত ফেক আইডি গুলো শনাক্ত করে আইনের আওতায় আনা সাইবার অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ
সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রশাসনিক উদ্যোগ জোরদার করতে হবে। বিরামপুরে ফেসবুক কেন্দ্রিক অপপ্রচার ও সাইবার অপরাধের এই ঘটনা শুধু সাংবাদিকদের জন্যই নয়,বরং পুরো সমাজের জন্যই একটি অশনিসংকেত। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

