বুধবার ১৪ অক্টোবর, ২০২৬

‎বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

13 October, 2026 8:35:35
‎বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

‎মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি:

‎দিনাজপুরের বিরামপুরে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬।
‎”শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ‍্যে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ল‍্যাম্ব এর সহযোগিতায় সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিরামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‍্যালী বের হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তানজিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎এতে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেছা, কলেজিয়েট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাব এর সভাপতি শাহ্ আলম মন্ডল, ল‍্যাম্ব এর প্রকল্প টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা প্রমূখ।
‎
‎আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের বাল্যবিয়ে রোধ, সুচিকিৎসা, নিরাপদ বাসস্থান, পুষ্টিকর খাবার এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন।
‎
‎অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard