বটিয়াঘাটায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

বটিয়াঘাটায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

13 October 2026, 11:08:01

বটিয়াঘাটায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি:

গণমানুষের দৈনিক রানার পত্রিকার ৪৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাব হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক রানার পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি আরিফুজ্জামান দুলুর সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী তরিকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ব্রজেন ঢালী, ও সাংবাদিক মনিরুজ্জামান মনি।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা হাওলাদার, ইউপি সদস্য বোরহানউদ্দিন ফকির এবং সাংবাদিক এস এম এ ভুট্টো, সাংবাদিক মো. শাওন হাওলাদার, সাংবাদিক তুরান হোসেন রানা, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, সাংবাদিক চিরঞ্জিং মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় পত্রিকার দীর্ঘ পথচলা, গণমানুষের কথা তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে অতিথিরা কেক কেটে দৈনিক রানার পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard