দিনাজপুরের বিরামপুরে উপজেলা মুকুন্দপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
দিনাজপুরের বিরামপুরে উপজেলা মুকুন্দপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ নয়ন মিয়া , দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ল্যাম্ব হেলথ ইউকে-এর আর্থিক সহযোগিতায় ল্যাম্ব-এর কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রকল্পের আয়োজনে এই মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মুকুন্দপুর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ -এর সভাপতিত্বে ল্যাম্ব এর সিএস টু প্রকল্পের টেনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেন।
সভায় মানব পাচারের কারণ, ধরন, ঝুকিপূর্ণ ব্যক্তি, মানব পাচারের শিকার ব্যক্তির সহায়তা, বর্তমানে সারা বিশ্বে এবং বাংলাদেশে মানব পাচরে পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।
এতে বক্তারা বলেন, বাংলাদেশে মানব পাচারের শিকার ব্যক্তির সংখ্যা দিন বৃদ্ধি পাচ্ছে এবং বৈশ্বিক মানব পাচার পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
দারিদ্রতা, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, উন্নত জীবনের আশা, প্রতারণাসহ বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষ মানব পাচারের শিকার হচ্ছে, অবৈধ পথে বিদেশে যাত্রার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সচেতনতা বৃদ্ধি করে সঠিক উপায়ে বিদেশে কর্মসংস্থানের যাওয়ার জন্য বিশেষভাবে সর্তকতা অবলম্বন করা উচিত বলে বক্তারা জানান। সভাপতির বক্তব্যে মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সকল সদস্যদের মানব পাচার প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার জন্য এবং কোন মানব পাচারকারী বা দালালের সন্ধান পাওয়া গেলে ইউনিয়ন পরিষদ বা বিরামপুর থানায় যোগাযোগ করার জন্য সবাইকে সচেতন থাকার আহবান জানান।
মানব পাচার প্রতিরোধ কমিটির মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দসহ আরো অনান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: