রবিবার ১২ জুলাই, ২০২৬

বিএফএ নির্বাচন বর্জনের আহ্বান চেয়ারম্যান পদপ্রার্থী মোর্শেদ মিল্টনের

11 July, 2026 12:19:37
বিএফএ নির্বাচন বর্জনের আহ্বান চেয়ারম্যান পদপ্রার্থী মোর্শেদ মিল্টনের

 এইচ এম জাকির :

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোর্শেদ মিল্টন।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ, হতাশা ও অসন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সকল সদস্যের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি বলে তাদের বিশ্বাস।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোটার তালিকা প্রণয়ন, আপত্তি নিষ্পত্তি এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন ধাপে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ রয়েছে। এসব কারণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়েছে বলে দাবি করা হয়।

এ পরিস্থিতিতে বর্তমান প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচন বিএফএর সদস্যদের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাবে না উল্লেখ করে সংগঠনের বৃহত্তর স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ ও সদস্যদের অধিকার রক্ষার লক্ষ্যে সকল ভোটার ও সদস্যের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান জানান চেয়ারম্যান পদপ্রার্থী মোর্শেদ মিল্টন।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সকল অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রয়োজনে বর্তমান নির্বাচন স্থগিত করে সকল পক্ষের আস্থা অর্জনের মাধ্যমে নতুন তফসিল ঘোষণারও দাবি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে মোর্শেদ মিল্টন বলেন, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) গড়ে তোলাই সকল সদস্যের অভিন্ন লক্ষ্য।

উল্লেখ্য, এ প্রতিবেদনটি চেয়ারম্যান পদপ্রার্থী মোর্শেদ মিল্টনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport