রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ লামনগর একাডেমীর ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে এই পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এম এবিএড। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিন বি,কম এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আবু তাহের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যালয়ের দাতা সদস্য এডভোকেট মমিনুল ইসলাম, বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ ইউনুস খান, বিশিষ্ট শিক্ষানুরাগী রামগঞ্জ আলিয়া মাদ্রাসার আরবি বিভাগের সাবেক প্রভাষক শাহ মোহাম্মদ আব্দুল্লাহ, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মনির হোসেন জসি,ভোলাকোট ইউনিয়ন বিএনপি নেতা মোহামুদুল্লাহ লালু, বিএনপি নেতা আনোয়ার হোসেন শান্তি, বিএনপি নেতা ফখরুল ইসলাম সেলিম সহ প্রমূখ।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: