বাগেরহাট ফিল্ম সোসাইটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা ও চলচ্চিত্র উৎসব
বাগেরহাট ফিল্ম সোসাইটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা ও চলচ্চিত্র উৎসব

আজাদ রুহুল আমিন, বাগেরহাট প্রতিনিধি, ৩০ আগস্ট ২০২৫ঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাট ফিল্ম সোসাইটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার সকালে শহরের এ.সি. লাহা টাউন হলে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। এতে ছিল চলচ্চিত্র উৎসব, চলচ্চিত্র ও আলোকচিত্র কর্মশালা, আলোকচিত্র প্রদর্শনী এবং নিয়মিত পাঠচক্রের বিশেষ প্রদর্শনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ বনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরান কবির রোমেল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জোৎস্না দেবনাথ, অভিনেতা আলী মোজেজ আহমেদ, বিশিষ্ট সংস্কৃতিসেবী ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, মুজিবুর রহমান, স্কাউট সম্পাদক শাকির হোসেনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট “সুস্থ চলচ্চিত্র, সুস্থ সমাজ” স্লোগান নিয়ে বাগেরহাট ফিল্ম সোসাইটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার ২৩ বছরে সংগঠনটি চলচ্চিত্র সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক আড্ডা, কেক কাটা এবং দুপুর ১২টায় প্রশংসিত চলচ্চিত্র প্রদর্শনী।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: