শুক্রবার ৫ জুন, ২০২৬

বাগেরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

12 August, 2025 4:43:04
বাগেরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

নিজস্ব প্রতিনিধিঃ

প্রতিপাদ্য: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”

প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তোলা ও বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে দেশের অগ্রগতি সাধনের লক্ষ্য নিয়ে বাগেরহাটে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা যুব ভবনে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সমাবেশ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে উদ্বোধন হয়। এরপর উপস্থিত যুবকদের নিয়ে শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের তথ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর দেওয়ান মোহাম্মদ আবুজর। পরে উপপরিচালক মো. আব্দুল কাদের প্রেজেন্টেশনের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এ সময় জেলার সফল উদ্যোক্তারা তাঁদের সাফল্যের গল্প শোনান। তাঁদের মধ্যে ছিলেন রামপালের ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. সোহানুর রহমান, মোংলার পথপ্রদর্শক যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং সফল আত্মকর্মী রুবেল হোসেন, সাবিনা ইয়াসমিন ও নাসরিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমেদ, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম এবং জেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা রেজাউল করিম।

এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসকে বাদশাহ, এনসিপি প্রতিনিধি লাবীব আহমেদ, সহকারী পরিচালক মিজানুর রহমান ও মো. সোহরাব হোসেন, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকসহ জেলার বিভিন্ন যুব সংগঠনের সভাপতি ও সম্পাদকরা।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তোলা ও বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎কর্মসূচির শেষ পর্যায়ে প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport