বাগেরহাটে চোরাইকৃত ইজিবাইক ও ব্যাটারিসহ গ্রেপ্তার ২
বাগেরহাটে চোরাইকৃত ইজিবাইক ও ব্যাটারিসহ গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি, বাগেরহাট।
বাগেরহাট সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত একটি ইজিবাইক ও চারটি ইজিবাইকের ব্যাটারিসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাগেরহাট পৌরসভার পিসি কলেজ রোডের সরুই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাট সদর উপজেলার আমলাপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে মো. ইমরান হাওলাদার (৩৫) এবং পিসি কলেজ রোডের পুরাতন বাজার এলাকার মৃত রহমান মোল্লার ছেলে সাদ্দাম মোল্লা (৩০)।
পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের কাছ থেকে চোরাইকৃত একটি ইজিবাইক ও চারটি ইজিবাইকের ব্যাটারি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মালামাল জব্দ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। চোরাইকৃত ইজিবাইক ও ব্যাটারি উদ্ধারের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: