বুধবার ২৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল মহানগর ও জেলা দক্ষিণ আহ্বায়ক কমিটি গঠন

25 August, 2026 10:59:58
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল মহানগর ও জেলা দক্ষিণ আহ্বায়ক কমিটি গঠন

মোঃ হাফিজুল ইসলাম শান্ত স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বরিশাল মহানগর এবং বরিশাল জেলা দক্ষিণের পৃথক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে গঠিত *বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিতে* ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল খানকে আহ্বায়ক, আমানউল্লাহ খানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইঞ্জিনিয়ার মোঃ তৌফিকুর রহমান বিপ্লবকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং আরিফুর রহমান তুহিনকে সদস্য সচিব করা হয়েছে। মহানগর কমিটিতে মোট ৭৭ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে *বরিশাল জেলা দক্ষিণ আহ্বায়ক কমিটিতে* হাবিবুর রহমান (মিল্টন)-কে আহ্বায়ক, অ্যাডভোকেট এমরান হক চিশতী অনুপকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শাকিল আজিজ রানাকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ গোলাম মুক্তাদির (মুরাদ)-কে সদস্য সচিব করা হয়েছে। ৮১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে বরিশাল সদর, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জসহ জেলার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত দুই কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে তারা কাজ করবেন।

তারা আরও জানান, বরিশাল মহানগর ও জেলা দক্ষিণের প্রতিটি থানা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরি ও তরুণদের সাংগঠনিকভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো বরিশালে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণ ও মুক্তিযুদ্ধের প্রজন্মকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে নিয়ে আসতে ভূমিকা রাখবে। একই সাথে তারা সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport