বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার

16 May 2026, 10:38:46

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার

দেওয়ান মাসুকুর রহমানয, নিজস্ব প্রতিবেদকঃ

“দুনিয়ার মজদুর এক হও। সমাজতন্ত্রই মুক্তির পথ।”— এই শ্লোগানকে সামনে রেখে শ্রমিক শ্রেণির রাজনৈতিক মতাদর্শের আমাদের প্রাণপ্রিয় গৌরবোজ্জ্বল লড়াই সংগ্রামের সংগঠন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আগামী ১৭ মে ২০২৬ রবিবার ৫৪বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল এক বিবৃতিতে বলা হয়, এ উপলক্ষ্যে পার্টি কেন্দ্র সহ দেশব‍্যাপী সকল কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ‍্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করার আহবান জানাচ্ছে। সেই সংগে জেলায় র‍্যালি; আলোচনা সভা, কর্মীসভা, শহীদদের স্মরণ সহ নানাবিধ প্রচার মূলক কর্মসূচি পালনের অনুরোধ করা হচ্ছে।

এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর থিম শ্লোগান হচ্ছে

৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর ডাক–
সাম্রাজ্যবাদ ও মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই জোরদার কর।
জননেতা রাশেদ খান মেননের মূক্তি চাই।
নেতাদের নামে সকল মিথ‍্যা মামলা প্রতাহার কর।

শ্রমিক শ্রেণির মতাদর্শের রাজনৈতিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৃহীত রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, দেশের প্রগতিশীল রাজনৈতিক ধারাকে শক্তিশালী করতে এবং শ্রমিক-কৃষকসহ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে ওয়ার্কার্স পার্টির ভূমিকা অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে বামপন্থী রাজনৈতিক শক্তির ঐক্য ও সক্রিয় ভূমিকা অপরিহার্য। ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী সেই সংগ্রামকে নতুন প্রেরণা ও শক্তি জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: