মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬

বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

11 August, 2026 7:41:30
বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা'র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দ্যোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা,সমবায় কর্মকর্তা ফরিদ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, জনস্বাস্থ্য প্রকৌশল রুনা আক্তার সুমি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ও খুলনা গেজেট পত্রিকার প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, কার্যকরী সদস্য সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ,ভূমি অফিসের কাননগুয়ো রিয়াজ উদ্দিন, সার্ভেয়ার মাহতাব হোসেন, পেসাকার প্রসেনজিত দাস, উপজেলা পরিষদ’র সিএ মোঃ হারুনুর রশিদ, উপজেলা প্রশাসনের সিএ মোঃ সাদ্দাম হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport