বটিয়াঘাটার বিভিন্ন স্থানে চড়ক পূজা(নীল পূজা) উপলক্ষ্যে খেঁজুর ভাঙ্গা অনুষ্ঠিত হয়েছে | বিডি-প্রেস 24 ডট কম

বটিয়াঘাটার বিভিন্ন স্থানে চড়ক পূজা(নীল পূজা) উপলক্ষ্যে খেঁজুর ভাঙ্গা অনুষ্ঠিত হয়েছে

13 April 2026, 1:33:48

বটিয়াঘাটার বিভিন্ন স্থানে চড়ক পূজা(নীল পূজা) উপলক্ষ্যে খেঁজুর ভাঙ্গা অনুষ্ঠিত হয়েছে

রিপন রায়, বটিয়াঘাটা (খুলনা ) প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্ৰাম বাংলার প্রাচীন ঐতিহ্য চড়ক পূজা (নীল পূজা) ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল রবিবার বিকাল সাড়ে ৫ টায় প্রধান‌ আকর্ষণ খেঁজুরের কাঁটাকে উপেক্ষা করে গাছের উপরে উঠে খেঁজুর সন্ন্যাস অনুষ্ঠান স্থানীয় মল্লিকের মোড় এলাকায় অনুষ্ঠিত হয় । এসময় শত শত দর্শনার্থী ও শিব ভক্ত এবং মায়েরা উপস্থিত থেকে খেঁজুর ভাঙ্গা অনুষ্ঠান উপভোগ করে । এছাড়াও জলমা ইউনিয়নের চক্রাখালী, ছয়ঘরিয়া,গুপ্তমারী, সাঁচি বুনিয়া, সদর ইউনিয়নে হেতালবুনিয়া,হাটবাটী, মাইলমারা, হোগলবুনিয়া,, ফুলতলা, গঙ্গারামপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় কোথাও কোথাও চৈত্র মাসব্যাপী চড়ক পূজা অনুষ্ঠিত হচ্ছে । এছাড়াও চড়ক পূজাকে বিভিন্ন ধরনের গ্ৰাম্য খেলা ও নাচ-গান, অভিনয় ও কেদাঁড়ে পূজা উল্লেখযোগ্য এবং চৈত্র মাসের শেষ দিনে গ্ৰাম্য মেলার মধ্যে দিয়ে শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দ ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard