শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬

বটিয়াঘাটায় ভূমিহীনদের বন্দোবস্তকৃত দখলীয় জমি বেদখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

12 November, 2026 4:52:53
বটিয়াঘাটায় ভূমিহীনদের বন্দোবস্তকৃত দখলীয় জমি বেদখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

খুলনা জেলার বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা এলাকার ভূমিহীন মৃত আলতাফ শেখের পুত্র জামাল শেখ,একই এলাকার মৃত শিবপদ মন্ডলের পুত্র বিভাস মন্ডল ও মৃত রবিউল ইসলাম গতকাল বৃহস্পতিবার বেলা ১২ থানা মোড়ে বন্দোবস্তকৃত দখলীয় জমি জোর পূর্বক দখলের অপচেষ্টার বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে । উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,উপজেলাধীন জে এল- ৭৩, ভাদাইলবুনিয়া মৌজার অন্তর্গত আর,এস- ১৫৮/১৬২ নং দাগের ১.৫০ একর জমি ৪৫০২/২০১৩ দলিলে আমাদের নামে বন্দোবস্ত দলিল রেজিষ্ট্রী হয়। উক্ত জমি আমরা বাদীপক্ষ নামজারী করাইয়া সরকার বাহাদুরের কর খাজনা পরিশোধ করিয়া দীর্ঘদিন যাবত ভোগদখল ও বিভিন্ন ধরনের চাষাবাদ করিয়া আসিতেছি। আমরা বাদীপক্ষদ্বয় অনুমান ১৫ দিনের মতো উক্ত জমিতে কোন প্রকার যাতায়াত না করার ফলে বিবাদী তালবুনিয়া এলাকার মোঃ এহসান শেখের পুত্র জোকসাজসে আমাদের বন্দোবস্তকৃত জমিতে জোরদখলের চেষ্টা করিতেছেন। সেখানে বিবাদী পাকা স্থাপনা নির্মানের কার্যক্রম বহাল রেখেছেন। লোকচোখের আড়ালে এবং আমাদের অনুপস্থিতির সুযোগে বিবাদী উক্ত জমি অবৈধভাবে নিজ দখলে নেওয়ার জন্য যাবতীয় কার্যক্রম অব্যহত রেখেছেন। সম্প্রতি বিবাদী এলাকার দালালচক্র, সন্ত্রাসচক্রের সঙ্গে সু-সম্পর্ক তৈরী করে তার পেশী শক্তির ভয় দেখিয়ে আমাদের জমিতে অবৈধ হস্তক্ষেপ করিতেছেন। এব্যাপারে ভূক্তভোগী ভূমিহীনদ্বয়রা ইতিমধ্যে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান ও উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ ফজলে রাব্বী বরাবর বিবাদীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন । উক্ত অভিযোগটি আমলে নিয়ে উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ ফজলে রাব্বী ঘটনা স্থলে সরেজমিনে উপস্থিত হয়ে পাকা ইমারত নির্মাণ করতে নিষেধ করলে বাদীদের অনুপস্থিতে উক্ত ভূমি কর্মকর্তার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবাদী তার দখল কার্যক্রম অব্যাহত রয়েছে । এব্যাপারে ভূক্তভোগী ভূমিহীনদ্বয়রা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard