মঙ্গলবার ৭ জুলাই, ২০২৬

বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে ঋণ ও গাছের চারা বিতরন

7 July, 2026 3:32:15
বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে ঋণ ও গাছের চারা বিতরন

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ-

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা মৎস্য অফিসার সেলিম সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর, পিআইও সেলিম মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, সাবেক ইউপি সদস্য নূর আলম ভূঁইয়া, পাপিয়া মন্ডল সহ বিভিন্ন ইউনিয়ন কর্ম ও সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরন ও ঋণ প্রদান করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport