বটিয়াঘাটায় চোর চুরি করতে গিয়ে দোকানে ই ঘুমিয়ে পড়ে ধরা খেলো | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

বটিয়াঘাটায় চোর চুরি করতে গিয়ে দোকানে ই ঘুমিয়ে পড়ে ধরা খেলো

15 June 2026, 2:28:56

বটিয়াঘাটায় চোর চুরি করতে গিয়ে দোকানে ই ঘুমিয়ে পড়ে ধরা খেলো

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটায় চোর দোকানের পিছনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে দোকানেই ঘুমিয়ে পড়ায় রাজ হাওলাদার নামের এক যুবক ধরা খেয়ে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে গত রবিবার সকালে বটিয়াঘাটা বাজারের সাহাদের মোড়ে চপলা এন্টারপ্রাইজ কসমেটিকস স্টেশনারি দোকানে । সে বটিয়াঘাটা উপজেলা সদরের হেতালবুনিয়া গ্ৰামের সোহেল হাওলাদারের পুত্র। দোকানের মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা বাজারের সাহাদের মোড়ে চপলা এন্টারপ্রাইজের মালিক গত পরশু শনিবার রাতে প্রতিদিনের ন্যায় কেনাবেচা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় । গতকাল রবিবার সকালে দোকান খুলে দেখে রাজ হাওলাদার নামের এক যুবক ছুরির উদ্দ্যেশ্য দোকানের পিছনের বেড়া কেটে ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়ে এবং তখনও সে দোকানের ভেতরে ঘুমিয়ে ছিল । এসময় আশেপাশের দোকান দারেরা ছুটে এসে জিজ্ঞাসা বাদের শেষে পুলিশের কাছে সোপর্দ করে । পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করেছে । এব্যাপারে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ধৃত চোর রাজ নেশাগ্ৰস্থ ছিল এবং সে নেশাগ্ৰস্থ অবস্থায় দোকান ঘরে প্রবেশ করে নেশার ঘোরে ঘুমিয়ে পড়ে ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: