ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৫৪ হাজার হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ আটক
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৫৪ হাজার হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ আটক
কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৪ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ দাইনুর বিওপি কর্তিক গোপন সংবাদের ভিত্তিতে ইন্ডিয়া বর্ডারের পার্শে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিক বিহীন অবস্থায় ৩ শত ৬০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ৫৪ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান থাকবে।
তিনি সীমান্তবাসীকে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



