ফুলবাড়ীতে ঝুঁকিপূর্ণ শিমুল গাছ ভেঙে বাড়ি বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জনদুর্ভোগ / বিস্তারিত

ফুলবাড়ীতে ঝুঁকিপূর্ণ শিমুল গাছ ভেঙে বাড়ি বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি

5 June 2026, 6:02:32

ফুলবাড়ীতে ঝুঁকিপূর্ণ শিমুল গাছ ভেঙে বাড়ি বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ শাহজামাল শাওন,ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি পুরাতন ও ঝুঁকিপূর্ণ শিমুল গাছ ভেঙে পড়ে একটি বসতবাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বাড়ির চারটি বসবাসের কক্ষ, রান্নাঘর ও গরুর ঘরসহ বিভিন্ন স্থাপনা ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায়। এতে পরিবারের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাওডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনামুল হকের বাড়ির পাশেই দীর্ঘদিন ধরে একটি বিশাল আকৃতির পুরাতন শিমুল গাছ দাঁড়িয়ে ছিল। গাছটি স্থানীয় বাসিন্দাদের কাছে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ছিল। গাছটির মালিক মোঃ সোহেল হোসেন অভিযোগ রয়েছে, গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কারণে বাড়ির মালিক এনামুল হক একাধিকবার গাছটি কেটে ফেলার বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মালিককে অনুরোধ করেছিলেন। তবে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় বয়ে যাওয়া আকস্মিক ঝড়ো হাওয়ার সময় গাছটি উপড়ে বা ভেঙে এনামুল হকের বাড়ির ওপর পড়ে। মুহূর্তের মধ্যেই বাড়ির চারটি কক্ষ, রান্নাঘর ও গরুর ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরের আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় মালামাল এবং অন্যান্য সম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, তারা এখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। হঠাৎ এ দুর্ঘটনায় মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারটি মানবেতর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, ঝুঁকিপূর্ণ গাছটি সময়মতো অপসারণ করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard