ফকিরহাটে জানালার গ্রীল কেটে সরকারি চাকরিজীবীর ঘরে দুর্ধর্ষ চুরি | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

ফকিরহাটে জানালার গ্রীল কেটে সরকারি চাকরিজীবীর ঘরে দুর্ধর্ষ চুরি

12 November 2026, 5:58:10

ফকিরহাটে জানালার গ্রীল কেটে সরকারি চাকরিজীবীর ঘরে দুর্ধর্ষ চুরি

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে জানালার গ্রীল কেটে এক সরকারি চাকরিজীবী দম্পতির ভাড়া বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দমহল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরমাণু বিজ্ঞান কেন্দ্রের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম ও সৈয়দমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভীন দম্পতি প্রবাসী আনিস খান চৌধুরীর বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। গত বুধবার রাতের কোনো একসময়ে চোরেরা ঘরের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে নগদ ২০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাতে তারা অন্য ঘরে ঘুমিয়ে থাকায় চুরির বিষয়টি বুঝতে পারেননি। সকালে ঘুম থেকে উঠে চুরির ঘটনা দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে গৃহকর্তা শেখ জাহিদুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তির পর নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard