সোমবার ১ জুন, ২০২৬

প্রেসক্লাব দুলারহাট থানার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত।

31 May, 2026 7:59:05
প্রেসক্লাব দুলারহাট থানার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত।

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ

আজ ৩০ মে রোজ শনিবার বিকাল ৫.০০ ঘটিকার সময় ভোলা জেলার দুলারহাট মডেল কলেজের হলরুমে অনুষ্ঠিত সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে প্রেসক্লাব দুলারহাট থানার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করেন। বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। একই সঙ্গে সমাজের গুণীজনদের সম্মাননা প্রদান নতুন প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে প্রেসক্লাব দুলারহাট থানার সভাপতি সামসুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন শিবলু তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে প্রেসক্লাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সাংবাদিকতা ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পরে দুলারহাট থানাধীন পাঁচটি ইউনিয়নের নেতৃত্ববৃন্ধদরকে গুনীজন সন্মাননা স্বরুপ ক্রেস্ট বিতরন ও মতবিনিময় সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport