বটিয়াঘাটায় খুচরা সার ডিলার ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা -২০২৬ প্রনয়নের দাবীতে স্মারকলিপি প্রদান | বিডি-প্রেস 24 ডট কম

বটিয়াঘাটায় খুচরা সার ডিলার ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা -২০২৬ প্রনয়নের দাবীতে স্মারকলিপি প্রদান

7 May 2026, 7:21:32

বটিয়াঘাটায় খুচরা সার ডিলার ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা -২০২৬ প্রনয়নের দাবীতে স্মারকলিপি প্রদান

রিপন রায়, খুলনা (বটিয়াঘাটা) প্রতিনিধিঃ

বটিয়াঘাটায় সরকার কর্তৃক অনুমোদিত খুচরা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা -২০২৬ প্রনয়নের দাবীতে গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি শেষে নির্বাহী অফিসার’র মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর গণস্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেছে । জানা গেছে, সরকার কর্তৃক অনুমোদিত খুচরা সার বিক্রেতা ও সার বিতরণ সংক্রান্ত বৈষম্যমূলক ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী প্রত্যেক নিয়োগপ্রাপ্ত সার ডিলাররা সরকারি কোষাগারে ৩০ হাজার টাকা জামানত জমা প্রদান পূর্বক উপজেলার ৬৩ জন খুচরা সার ব্যবসায়ী বিক্রির অনুমতি পায় । অনুমতি পেয়ে সরকারের নির্দেশনা মোতাবেক উক্ত সার ব্যবসায়ীরা প্রান্তিক কৃষকদের নিকট নগদ ও বাকিতে সার ও কৃষি উপকরণ সরবরাহ করে কৃষি উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । কিন্তু হঠাৎ উক্ত ডিলারদের সাথে কোন প্রকার আলোচনা না করে গত ১৩ নভেম্বর -২০২৫ ইং তারিখে তাদের বাদ দিয়ে একটি বৈষম্যমূলক নীতিমালা প্রণয়ন করা হয় । যা ৪৪ হাজার খুচরা সার ব্যবসায়ীর মনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে । উক্ত নতুন নীতিমালা অনুযায়ী ৩১ মার্চ -২০২৬ পর্যন্ত সার ক্রয় বিক্রয় সময় সীমা নির্ধারণ করা হলেও পরবর্তীতে সরকারি নির্বাহী আদেশে ৩০ এপ্রিল -২০২৬ পর্যন্ত সময় বর্ধিত করা হয় । এরই পরিপ্রেক্ষিতে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশের উদ্দ্যোগে ২০ নভেম্বর -২০২৫ তারিখে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার বরাবর এবং ২২ নভেম্বর -২০২৫ তারিখে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা, কৃষি সচিব ও সংশ্লিষ্ট দপ্তরে খুচরা সার বিক্রেতাদের অন্তভূর্ক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করে । পরবর্তীতে একই দাবিতে ১১ এপ্রিল -২০২৬ তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয় । উল্লেখ্য অন্তবর্তী সরকার কর্তৃক ১২ ফেব্রুয়ারি -২০২৬ তারিখে জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য্য করলে ৮,৯, ও ১০ ফেব্রুয়ারি -২০২৬ তারিখে দেশের বিভিন্ন জেলায় নতুন সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । যা বর্তমান নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে । দীর্ঘদিন ধরে বর্তমানে নিয়োগপ্রাপ্ত সার ডিলাররা জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সরাসরি সরকারি গুদাম থেকে খুচরা বিক্রেতাগণের অনুকূলে সরাসরি সার বরাদ্দ, প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছানোসহ বিভিন্ন দাবিনামা উত্থাপন করলেও তৎকালীন কতৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি । এব্যাপারে ভূক্তভোগী সার ডিলারগণ বিষয়সমূহ সু-বিবেচনা পূর্বক দেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতাদের-কে অন্তভূর্ক্ত করে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে একটি সমন্বিত, ন্যায়সঙ্গত ও টেকসই সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা -২০২৬ প্রনয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে । এসময় মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুচরা সার ডিলার যথাক্রমে মোঃ আওছাদুর রহমান, মোঃ ফজলুর রহমান,বিরেন্দ্র নাথ বালা, মোঃ সওকত শেখ, মোঃ হাসান আলী, মোঃ কামাল শেখ, মোঃ তারেক মোড়ল, মীর মোস্তফা জামান, মোঃ মেসবারুল আলম, মোঃ কুতুবউদ্দিন মোল্লা, মোঃ রওশন শেখ, মোঃ মহিবুর রহমান, মোঃ আমজাদ শেখ, শাহীন কাজী, তরুণ মন্ডল, পঙ্কজ সরকার, সুব্রত বৈরাগী,পুষ্প চন্দন রায় ও সঞ্জয় পাল প্রমুখ ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: