চিতলমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন
চিতলমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন

মো: আজাদ খান, চিতলমারী প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারীতে (৩০মে) শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহিলা দলের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন মহিলা দলের কেন্দ্রীয় নেএী, বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বর্তমান উপজেলা মহিলা দলের আহবায়ক রুনা গাজী।
বস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় রুনা গাজী বলেন’ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ, দেশপ্রেম, বলিষ্ঠ নেতৃত্ব আজও গণতন্ত্র, জাতীয়তাবাদ ও উন্নয়নের পথে জাতিকে অনুপ্রাণিত করে। এটি আজ প্রমাণিত যে,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একাধারে প্রথম সারির নির্বাচিত রাষ্ট্রপতি এবং একমাত্র খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শাসক। ইতিহাসের এই অকাট্য সত্যকে স্বীকার করাই হবে আমাদের জাতীয় ইতিহাসের প্রতি প্রকৃত সু-বিচার’।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সদস্য সচিব পাপড়ি ইয়াসমিন, যুগ্ম আহবায়ক ফাতেমা আক্তার, যুগ্ম আহবায়ক সোহেলী, সদস্য রেখা বেগম, সদস্য সুমাইয়া, সদস্য পারভিন বেগম, সদস্য মনোয়ারা সহ মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: