প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশনের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশনের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ
সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশনের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সরকার অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমাধারীরা। মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) বাংলাদেশ ডেন্টাল পরিষদের উদ্যোগে দেশব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বরিশাল ও ঝালকাঠি জেলাসহ বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ডেন্টাল ডিপ্লোমাধারীরা সমবেত হন। তারা স্ব-স্ব জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে ডেন্টাল ডিপ্লোমাধারীরা উল্লেখ করেন, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে প্রাইভেট প্র্যাকটিসের জন্য প্রাতিষ্ঠানিক রেজিস্ট্রেশন না থাকায় তারা পেশাগতভাবে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। এ সংকট নিরসনে দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পেশাগত স্বীকৃতি ও কাজের পরিধি সুনির্দিষ্ট করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান তারা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: