প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংরক্ষিত মহিলা আসনের এম পি মানসুরা আলমের অভিনন্দন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংরক্ষিত মহিলা আসনের এম পি মানসুরা আলমের অভিনন্দন

14 July 2026, 12:49:39

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংরক্ষিত মহিলা আসনের এম পি মানসুরা আলমের অভিনন্দন

মোঃ কামরান হোসেন, পূর্বধলা,নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে হাসপাতালটির শয্যাসংখ্যা, জনবল ও চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৮ জুলাই জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ১০১ শয্যায় উন্নীতকরণের জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের নতুন পদ সৃষ্টির প্রস্তাব দ্রুত পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরকে প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার অনুমোদন থাকলেও প্রতিদিনই দ্বিগুণের চেয়ে বেশি রোগী ভর্তি থাকেন। ফলে রোগীদের অতিরিক্ত চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে নানা সংকটে পড়তে হয়।

পূর্বধলা উপজেলার দায়িত্বে থাকা সংরক্ষিত নারী আসনের এম পি মানসুরা আলম পূর্বধলা উপজেলার “দৈনিক দিনকালের’ প্রতিনিধি মো: আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,পূর্বধলার মানুষ দীর্ঘদিন যাবত সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল। তাদের মৌলিক অধিকার নিয়ে পূর্বে কাজ করা হয় নি।মাননীয় প্রধানমন্ত্রী ও বি এন পির চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী প্রান্তিক মানুষের মাঝে চিকিৎসা সেবা উন্নতির জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সকে ১০১ শয্যাবিশিষ্ট পদক্ষেপ নিয়েছেন,পূর্বধলা কমপ্লেক্সও তার অন্তর্ভুক্ত।

আশা করি পূ্র্বধলা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সকে ১০১ শর্যায় উন্নীত করলে আর কোন চিকিৎসা সেবার সমস্যা হবে না।
এজন্য আমি আমার ব্যক্তিগত সহ পূর্বধলা উপজেলাবাসির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন,সারা দেশে বন্যা পরিস্হিতির অবনতি হচ্ছে।পূর্বধলার আবহাওয়া পরিস্হিতি নিয়ে নিয়মিত খবর রাখছি, (ইউ এন) মহোদয় শফিকুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীদের দুর্যোগ মুহুর্তে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: