পরিবেশ রক্ষায় বাগেরহাট শহর রক্ষা বাঁধে ৪ কিলোমিটার জুড়ে ৫ শতাধিক নিমগাছের চারা রোপণ | বিডি-প্রেস 24 ডট কম
শীর্ষ ❯

পরিবেশ রক্ষায় বাগেরহাট শহর রক্ষা বাঁধে ৪ কিলোমিটার জুড়ে ৫ শতাধিক নিমগাছের চারা রোপণ

30 August 2025, 10:11:53

পরিবেশ রক্ষায় বাগেরহাট শহর রক্ষা বাঁধে ৪ কিলোমিটার জুড়ে ৫ শতাধিক নিমগাছের চারা রোপণ

আজাদ রুহুল আমিন, বাগেরহাট প্রতিনিধি, ৩০ আগস্ট ২০২৫:
পরিবেশ রক্ষায় সচেতনতার অংশ হিসেবে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে শহর রক্ষা বাঁধে নিমগাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দড়াটানা ব্রিজ থেকে মুনিগঞ্জ ব্রিজ পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় ৫ শতাধিক নিমগাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন, আল ইমরান, ওয়ালিদ হোসেন, সামিম মুনশি, ইমন শেখ, জসিম মিনা, রেহিত হালদার, মো. রাব্বি শেখ, রবি মুনশি, মো. আলিফ পাইক, আকিব আহসান, আজিজুল শেখ, শাওন সরকারসহ আরও অনেকে অংশ নেন।

স্থানীয় দোকানদার রাহিম উদ্দিন বলেন, “শহরের রক্ষা বাঁধে আগে অনেক গাছ ছিল, কিন্তু এখন কমে গেছে। ছাত্ররা আবার নতুন করে গাছ লাগিয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। আমরা চাই এসব গাছ বড় হোক।”

মুনিগঞ্জ এলাকার গৃহিণী শারমিন আক্তার বলেন, “আমাদের বাচ্চারা ধুলাবালিতে কষ্ট পায়। নিমগাছ বড় হলে পরিবেশ ঠান্ডা হবে, বাতাস পরিষ্কার হবে। ছাত্রদলের এই কাজ দেখে মনে হচ্ছে তারা শুধু রাজনীতি নয়, মানুষের জন্যও কিছু করতে চায়।”

স্থানীয়রা আরও জানান, শুধু গাছ লাগানো নয়, এগুলো নিয়মিত পরিচর্যা করলেই প্রকৃত সুফল পাওয়া যাবে। জেলা ছাত্রদলের নেতারা আশ্বাস দিয়েছেন, তারা নিজেরাই নিয়মিত গাছের যত্ন নেবেন এবং অন্যদেরও সচেতন করবেন।

সবুজে ঘেরা শহর গড়ার এই উদ্যোগকে অনেকে বাগেরহাটে পরিবেশ আন্দোলনের ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard