নিশানবাড়িয়ায় চেয়ারম্যান পদে আলোচনায় নাঈম হাওলাদার, তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশা
নিশানবাড়িয়ায় চেয়ারম্যান পদে আলোচনায় নাঈম হাওলাদার, তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশা
রনি মল্লিক, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান বিএনপি নেতা নাঈম হাওলাদার। ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসভা ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। তাঁর সমর্থকদের প্রত্যাশা, বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমর্থন এবং দলীয় মনোনয়ন পেলে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
স্থানীয় পর্যায়ে তাঁর সমর্থকদের মধ্যে আশাবাদ দেখা যাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মের একটি অংশ তাঁকে সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, সৎ, সাহসী, মেধাবী, শিক্ষিত ও মার্জিত নেতৃত্বের মাধ্যমে নিশানবাড়িয়া ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
সমর্থকদের মতে, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার পরিবেশ সৃষ্টি, মাদক নির্মূল, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে নাঈম হাওলাদার ভূমিকা রাখতে পারবেন। তাঁদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন।
এ বিষয়ে নাঈম হাওলাদার বলেন, “আমি রাজনীতি করতে আসিনি, এসেছি নিশানবাড়িয়া ইউনিয়নের মানুষের খেদমত করতে। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ছাত্রনেতা থাকাকালীনও আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতায় সব সময় নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছি।”
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



