নাজনিন রওশন চৌধুরী আর নেই | বিডি-প্রেস 24 ডট কম

নাজনিন রওশন চৌধুরী আর নেই

3 May 2026, 12:57:33

নাজনিন রওশন চৌধুরী আর নেই

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল,মৌলভীবাজারঃ

০৩ মে ২০২৬ : শ্রীমঙ্গল শহরের গুহ রোড নিবাসী মরহুম শামীম আহমেদ চৌধুরীর স্ত্রী নাজনিন রওশন চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি শনিবার (২ মে ২০২৬) রাত ১০টায় সিলেট আল হারাইমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মরহুমা নাজনিন রওশন চৌধুরী এম আর খান চা বাগান ও সবুজ টি কোম্পানির স্বত্বাধিকারী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর মামী ও সাজ্জাদুর রহমান চৌধুরীর চাচী শ্বাশুড়ি।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক,

প্রয়াত শামীম আহমেদ চৌধুরীর স্ত্রী নাজনিন রওশন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

মরহুমার জানাজার নামাজ অদ্য রবিবার (৩ মে ২০২৬) বাদ জোহর শ্রীমঙ্গল থানা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: