নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতা নিজের জীবন উৎসর্গ করেছেন। অনেকে জুলাই যুদ্ধে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই আত্মত্যাগ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।জুলাই চেতনার আদর্শ ধারণ করে আমাদের সকলকে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে। শেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ওসি নুরে আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আব্দুর রব, সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ।
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



