নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবনের অভিযোগে আটক ১
নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবনের অভিযোগে আটক ১
সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবনের অভিযোগে ১ জনকে আটক করেছে।
জানা গেছে, উপজেলার রসুলপুর পাঁচভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে দীর্ঘদিন ধরে মাদক সেবনের অভিযোগ ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে ০৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে অভিযান চালিয়ে হীরালাল সরকার ওরফে কালোর ছেলে উদয় সরকার নামে এক জনকে হাতেনাতে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের জ্ঞান অর্জনের নিরাপদ স্থান। সেখানে মাদকসেবনের মতো অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং শিক্ষা পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
নবীনগর থানার ওসি মোর্শেদুল ইসলাম চৌধুরী বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুসারে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



