মঙ্গলবার ৫ মে, ২০২৬

নওগাঁ সদর থানার অভিযানে ৫০ লিটার চোলাই মদ সহ একজন মদ ব্যবসায়ী গ্রেফতার

5 May, 2026 10:43:59
নওগাঁ সদর থানার অভিযানে ৫০ লিটার চোলাই মদ সহ একজন মদ ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় গতকাল ,০৪/৫/২০২৬ খ্রিঃ মোঃ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা,নওগাঁ’র নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানাধীন পৌর শহরের মুক্তির মোড় সাকিব পেট্রোল পাম্প এর সামনে থেকে আসামি ১) তোতা (৩৫) পিতা-মোঃ ইসা হক,সাং- উপশেরপুর,থানা+ জেলা- নওগাঁ কে বিভিন্ন কোম্পানির ২৫০ এমএল এর ২০০ টি কোমল পানীয়র বোতলে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাইমদ সহ গ্রেফতার করা হয়েছে। এরা বিভিন্ন কোমল পানীয় বোতলে করে মদ বিক্রি করে, যাতে পুলিশকে ফাঁকি দিতে পারে এবং মানুষ ভাবে তারা ড্রিংকস খাচ্ছে। এদের বিরুদ্ধে পুলিশের অফিসার আরো জোরদার করা হবে।

এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport