দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো:
নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, জনশৃঙ্খলা বিনষ্ট, মিথ্যা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে রাজশাহী মহানগর যুবদল।
নগরীতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দেশের জনগণ কখনো মেনে নেবে না। তাঁরা গণতন্ত্র, শান্তি ও জনস্বার্থবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রফিক আহমেদ ডলার (সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির মাহামুদুস সালেহীন (সহ-সভাপতি) গোলাম মোস্তফা (যুগ্ম সাধারণ সম্পাদক) আবদুল ওয়াহাব (যুগ্ম সাধারণ সম্পাদক) কামরুজ্জামান নান্নু (ধর্ম বিষয়ক সম্পাদক)
বিক্ষোভ সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, নাজির হাসান, আতাউর রহমান বাঁধন ও আনারুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন মোঃ মাসুদুল হক মৃধা মোমিন (সদস্য, দপ্তরের সংযুক্ত) ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল (অন্যতম সদস্য)
মজিবুল হক মিলন, সুব্রত রায়, হাসান খান, শ্যামল শেখ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সুরাজ আলী, মোহন আলী, আকলেসুর রহমান সাজিম, মোঃ রবিন হোসেন, হাফিজ বাবুসহ রাজশাহী মহানগর যুবদলের আওতাধীন ৮টি থানার নেতৃবৃন্দ এবং ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশ শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: